×
সদ্য প্রাপ্ত:
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১০-৩০
  • ১৮৯ বার পঠিত
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধিঃ

নাটোরের বড়াইগ্রামে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন পাঁচ শতাধিক রোগী। বৃহস্পতিবার উপজেলার শ্রীরামপুর এস উচ্চ বিদ্যালয়ে তাহের ডায়গনস্টিক এন্ড কনসালটেশান সেন্টারের সহায়তায় ঢাকাস্থ বড়াইগ্রাম উপজেলা সমিতি এই কর্মসূচির আয়োজন করে। সকালে সমিতির সভাপতি সাবেক সিভিল সার্জন ডা. শামস্ উদ্দিন আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন করেন।  এ সময় সাধারন সম্পাদক আলতাফ হোসেন, জৈষ্ঠ্য সভাপতি রাশেদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু কাফি ও কার্য্য নির্বাহী সদস্য আলমগীর হোসেন, শ্রীরামপুর এস উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহরিয়ার স্বপন আব্বাসী ও প্রধান শিক্ষক জহুরুল ইসলাম লাড্ডু উপস্থিত ছিলেন। 
মেডিকেল ক্যাম্পে সাবেক সিভিল সার্জন ডা. শামস্ উদ্দিন, হাড়-জোড় ও সার্জারী চিকিৎসক ডা. এটিএম শাফায়েত শামস রকি, দন্তরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. শারাবান তহুরা, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আসিবুল ইসলাম তানভীর ও গাইনী বিশেষজ্ঞ ডা. মুশফিকা সুলতানা পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে প্রাথমিক পরীক্ষা ও ব্যবস্থাপত্র দেন। এছাড়া স্কুল শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের লোকজনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat