×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১০-৩০
  • ১৮৬ বার পঠিত

ডেস্ক নিউজ :

উচ্চ আদালতের সাংবিধানিক ক্ষমতা নিয়ে অযাচিত মন্তব্য করার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবীদের ক্ষোভের মুখে পড়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। একই সঙ্গে তাঁর ওই মন্তব্য আগামীকালের মধ্যে প্রত্যাহার করে ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছেন তারা। তা না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। 


বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে এ আল্টিমেটাম দেওয়া হয়। উচ্চ আদালতের জামিন দেওয়া নিয়ে আইন উপদেষ্টার হস্তক্ষেপের প্রতিবাদে সুপ্রিম কোর্ট বারের আইনজীবীরা এ সমাবেশ ডাকেন। 

গত ২৩ অক্টোবর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ নজরুল বিচারিক কার্যক্রমে উচ্চ আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। সেখানে তিনি বলেন, উচ্চ আদালতের একটি বেঞ্চ এক দিনে ৪-৫ ঘণ্টায় প্রায় ৮০০ মামলায় জামিন দিয়েছেন। জামিন দিতেই পারেন। কিন্তু ৪-৫ ঘণ্টায় ৮০০ মামলা শোনা কি সম্ভব? আমাদের মনে হয় বিষয়গুলো বিবেচনা করে আমরা কয়েক সপ্তাহের মধ্যে এ আইনটি (সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫) চূড়ান্ত করার পদক্ষেপ নিতে পারব।

প্রতিবাদ সমাবেশে আইনজীবীরা বলেন, আইন উপদেষ্টা বক্তব্য প্রত্যাহার না করলে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে প্রধান বিচারপতির কাছে আর্জি জানান আইনজীবীরা।  

উপদেষ্টার উদ্দেশে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, বিচার বিভাগ নিয়ে অসম্মানজনক বক্তব্য প্রত্যাহার করুন। এতে আপনি ছোট হবেন না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat