নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়নগঞ্জ:
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে রাজপথে নেমেছেন নারায়ণগঞ্জের পোশাকশ্রমিকরা।
রোববার (২ নভেম্বর) দলবদ্ধভাবে রাস্তায় নেমে ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরেন তাঁরা।
শ্রমিকদের দাবি, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বিদ্যমান মজুরিতে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। তাই জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নিশ্চিত করতে হবে।
এ দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এতে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল ব্যাহত হয়ে সাধারণ যাত্রী ও পথচারীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়।
শ্রমিকদের প্রশ্ন—পরিশ্রমের ন্যায্য মূল্য মিলবে কবে? উৎপাদনের চাকা সচল রাখতে যাঁদের ঘাম ঝরে, তাঁদের জীবনমান নিশ্চিত করার দায়িত্ব কার? দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কোন দিকে গড়ায়, এখন সেটিই দেখার বিষয়।
এ জাতীয় আরো খবর..