×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৬
  • ২৩২ বার পঠিত
নির্ধারিত সিজিপিএর শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষা দিয়ে পরবর্তী বর্ষে পদার্পণের (প্রমোশন) সুযোগ চেয়ে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। বৈরি আবহাওয়ার মধ্যেই তাঁরা নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন। এর জেরে আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

আজ বুধবার সকাল ১০টা থেকে নীলক্ষেত এলাকায় জড়ো হতে থাকেন। দুপুর ১২টার দিকে বৃষ্টির মধ্যেই ব্যানার নিয়ে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন তাঁরা। পুলিশ কর্মকর্তারা তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তাঁরা সরেননি।

নীলক্ষেত অবরোধ কর্মসূচিতে অংশ নেওয়া সাত কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘মানোন্নয়নের মাধ্যমে প্রমোশনের সুযোগ দিতে আমরা তিন মাস ধরে আন্দোলন করছি। আমাদের আশ্বাস দিয়ে ঘোরানো হয়েছে, কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এর মধ্যে বিলম্বে ফল প্রকাশ করেছে। আমরা ইতিমধ্যে পরবর্তী বর্ষের প্রস্তুতি নিয়েছি এবং ইনকোর্স ও টেস্ট পরীক্ষা সম্পন্ন করেছি। অনেকের ফল খারাপ হয়েছে (অর্থাৎ প্রমোশনের জন্য নির্ধারিত সিজিপিএ–২ পাননি)।’

সামান্য সিজিপিএ বা জিপিএ শর্তের জন্য বিগত বর্ষের সব বিষয়ে পরীক্ষা দেওয়া সম্ভব নয় উল্লেখ করে ওই শিক্ষার্থী বলেন, ‘তাই আমরা নির্ধারিত সিজিপিএর শর্ত শিথিল করে তিন বিষয় পর্যন্ত মানোন্নয়ন পরীক্ষার মাধ্যমে পরবর্তী বর্ষে প্রমোশন চাই।’

সাত কলেজের শিক্ষার্থীদের এই অবরোধ কর্মসূচির কারণে মিরপুর রোডের সায়েন্স ল্যাব থেকে আজিমপুর এবং আজিমপুর থেকে সায়েন্স ল্যাব অভিমুখী সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ আছে। যানজটে ভোগান্তি পোহাচ্ছেন বিপুলসংখ্যক যাত্রী ও পরিবহনকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat