×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৭
  • ১০৪ বার পঠিত
মোঃ নাজিম আহামেদ ( রানা)
জেলা প্রতিনিধি গাইবান্ধা 

আজ ৭ ডিসেম্বর, গাইবান্ধা হানাদার মুক্ত দিবস। দিনটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের আহ্বায়ক আশরাফুল ইসলাম রঞ্জু এবং সঞ্চালনা করেন ময়নুল ইসলাম রাজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার, সাবেক কোম্পানি কমান্ডার ও সংসদ সদস্য সাইফুল আলম সাজা, সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মজিদ, সাবেক কমান্ডার মজিবুল হক ছানা এবং জেলার সাত উপজেলার দুই শতাধিক বীর মুক্তিযোদ্ধা।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে কোম্পানি কমান্ডার মাহবুব এলাহী রঞ্জু (বীর প্রতীক)–এর নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের একটি দল ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কালাসোনার চর থেকে বালাসীঘাট হয়ে গাইবান্ধা শহরে প্রবেশ করে। বিজয়ের অগ্রিম সংবাদে আগের রাতেই শহরের স্টেডিয়ামে অবস্থানরত পাক হানাদার বাহিনী রংপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে পালিয়ে যায়।

অনুষ্ঠান শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat