×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-২২
  • ২৭ বার পঠিত
বাসস :

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৬৪ জন, পূর্ববর্তী মামলায় ৪৪ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ১৬ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় ২৩ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে সাত জন, পরোয়ানা মূলে ৯২ জন, সাজা পরোয়ানা মূলে ৯ জন রয়েছেন।

এ ছাড়া মাদক মামলায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে এক জন মাদক বহনকারী ও ২৯ জন মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ২৪ মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ১ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় ১৭টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

অভিযানে ৬ হাজার ৬৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৫১০ লিটার চোলাইমদ, ১০ কেজি ১৯০ গ্রাম গাঁজা, ১০ বোতল বিদেশী মদ ও ২৮ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাত জন সদস্যকে আটক করা হয়েছে। জেলাভিত্তিক গ্রেফতারকৃতদের মধ্যে চট্টগ্রামে ৪ জন, কুমিল্লায় এক জন এবং নোয়াখালীতে দুই জন রয়েছেন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৬৯ জনকে আটক করা হয়েছে। তার মধ্যে ৪৬ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং ২৩ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা ভিত্তিক আটককৃত কিশোর গ্যাং সদস্যের সংখ্যা: চট্টগ্রাম ২৩, কক্সবাজার ১২, ব্রাহ্মণবাড়িয়া ছয়,  নোয়াখালী আট জন, লক্ষ্মীপুর ছয় জন, রাঙ্গামাটি দুই জন, খাগড়াছড়ি ১২ জন।

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat