বিশেষ প্রতিবেদক:
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা বন্দরের সার্বিক পরিচালন কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
পরিদর্শনকালে আন্তর্জাতিক বাণিজ্যে বন্দরের সক্ষমতা বহুগুণ বাড়ানো, দ্রুত পণ্য খালাস নিশ্চিত করা এবং আধুনিকায়নের কাজ আরও ত্বরান্বিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী
উপকূল ও সুন্দরবন পর্যবেক্ষণ: বৃহস্পতিবার সকালে উপকূলীয় দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা বৃদ্ধি এবং মোংলা বন্দরের সার্বিক সক্ষমতা পর্যালোচনা করতে সরকারি সফরে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান
নৌঘাঁটি ও জেটি পরিদর্শন: সুন্দরবন ও উপকূল পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী নৌবাহিনীর বানৌজা মোংলা ঘাঁটিতে যান
উপস্থিত কর্মকর্তা: মোংলা বন্দর পরিদর্শনকালে বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন
বন্দর পরিদর্শন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলসহ অন্যান্য উন্নয়ন প্রকল্প পর্যালোচনা শেষে তাঁর ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে