×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-২২
  • ৩৯ বার পঠিত
সাব্বির আহমেদ, নিজস্ব প্রতিবেদক:

মাদারীপুর কালকিনি উপজেলায় বোরকা পরে হামলা চালাতে গিয়ে হামলাকারী যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩ জন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কালকিনির কালীগঞ্জ বাজারের হানিফ হাওলাদারের চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন মহসিন ও জহিরসহ আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার। এ সময় ইজিবাইকযোগে বোরকা পরে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জহির ও মহসিন নামে দুই ভাইকে কুপিয়ে জখম করা হয়। পরে হামলাকারীদের ধাওয়া দিয়ে মিলন সরদারের নেতৃত্বে তাইজুল ও আল আমিন নামে দুইজনকে কুপিয়ে জখম করা হয়। আহত ৪ জনকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। পরে চিকিৎসাধীন অবস্থায় তাইজুল সরদারের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে গুরুতর আহত দুই ভাইকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

নিহত তাইজুল সরদার (২২) সদর উপজেলার ‘চর কুলপদ্দী’ এলাকার মৃত রুস্তুম আলী সরদারের ছেলে। তাইজুল হত্যাসহ একাধিক মামলার আসামি বলেও জানা গেছে। আহত মহসিন চৌকিদার ও জহির চৌকিদার কালীগঞ্জের মোতালেব চৌকিদারের ছেলে। অপরদিকে আরেক আহত আল আমিন সরদার সদর উপজেলার কুলপদ্দী এলাকার বারেক সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আলীনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদার চেষ্টা করলেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারত। কিন্তু তার উপস্থিতিতে এমন ঘটনা বাড়াতে পারে এলাকার আরও সংঘাত। এজন্য প্রয়োজন প্রশাসনের কঠোর নজরদারি ও আইনি পদক্ষেপ নেওয়া।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে অথবা পূর্ব শত্রুতার জেরে এ হামলার ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। নিহত তাইজুল সরদারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat