আন্তর্জাতিক ব্যুরো:
আগামী মাসে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা পুনরায় শুরু করতে প্রস্তুত থাকার বার্তা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি নিশ্চিত করেছেন যে, রাশিয়ার এই তান্ডবে কমপক্ষে ২ জন নিহত এবং ৩৪ জন মারাত্মকভাবে আহত হয়েছেন
উইটকফ-পুতিন বৈঠক: বুধবার যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, তিনি ১০ নভেম্বরের পর ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় শান্তি আলোচনায় বসতে রাজি আছেন
ট্রাম্পের মন্তব্য ও বিস্ফোরণ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার দাবি করেন যে, তাঁর প্রশাসন ইউক্রেন যুদ্ধ সমাপ্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে
ট্রাম্পের সতর্কবার্তা: ইউক্রেনকে দ্রুত সমঝোতায় আসার চাপ দিয়ে ট্রাম্প বলেন, যুদ্ধ শেষ করার বিষয়ে সিদ্ধান্ত না নিলে দেশটির জন্য “খুব খারাপ কিছু” অপেক্ষা করতে পারে
পুতিনের সঙ্গে বৈঠকের একদিন আগে নরওয়ের অসলোতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউরোপীয় ও ন্যাটো প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মার্কিন দূত উইটকফ
তবে ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, অসলো আলোচনার কিছু বিষয় রাশিয়ার প্রত্যাশা পূরণ করতে পারেনি