কুমিল্লা ও লাকসাম প্রতিনিধি:
কুমিল্লার লাকসামে কর্ণফুলী কমিউটার এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতির ঘটনায় দীর্ঘ ২৫ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়েছে
দীর্ঘ সময় ট্রেন চলাচল বিঘ্নিত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম রুটে যাতায়াতকারী হাজার হাজার যাত্রীকে চরম ভোগান্তির শিকার হতে হয়
লাইন মেরামত: রেলওয়ে সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টার মধ্যেই দুর্ঘটনাস্থলে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ সম্পন্ন করেন প্রকৌশলীরা
বগি অপসারণ: তবে কর্ণফুলী কমিউটার এক্সপ্রেসের একটি বগি আপ লাইনে আটকে থাকায় তাৎক্ষণিকভাবে ট্রেন চালানো সম্ভব হয়নি
স্বাভাবিক পরিস্থিতি: লাকসাম রেলওয়ে জংশন স্টেশনের স্টেশনমাস্টার ওমর ফারুক ভূঁইয়া জানান, বর্তমানে দুটি লাইন দিয়েই স্বাভাবিক নিয়মে ট্রেন চলাচল করছে এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে
উল্লেখ্য, গত বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম উপজেলার আজগরা বাজারসংলগ্ন নাওটি স্টেশনের আউটার এলাকায় চট্টগ্রামগামী কর্ণফুলী কমিউটার এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ৩টি চাকাসহ ৫টি বগি লাইনচ্যুত হয়