×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১০-২৫
  • ৪৫১ বার পঠিত
মোঃ অলি উদ্দিন মিলন, বিশেষ প্রতিনিধি: 
 
আজ শনিবার বিকেল ৪ টায় জাতীয় সংসদ ভবনস্থ ঐকমত্য কমিশনের কার্যালয়ে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের নেতৃবৃন্দের সাথে ঐকমত্য কমিশন এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘন্টাব্যাপী এ বৈঠকে নোয়াখালী বিভাগ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন যৌক্তিক বিষয় তুলে ধরা হয়। বৃহত্তর নোয়াখালী তার ভাষা, সংস্কৃতি, কৃষ্টি ও সামাজিকতার এবং আর্থসামাজিক প্রেক্ষাপটে দেশের জাতীয় অর্থনীতিতে নোয়াখালীর অবদান সবচেয়ে গুরুত্বের সাথে কমিশনের নিকট তুলে ধরা হয়। কমিশনের বিজ্ঞ সদস্যবৃন্দ অত্যন্ত ধৈর্যের সাথে নোয়াখালী জেলা সমিতি ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের নেতৃবৃন্দের বক্তব্য শুনেন।

কমিশনের সদস্যবৃন্দ ঐকমত্য পোষণ করে নোয়াখালী বিভাগ আন্দোলনের নেতৃবৃন্দকে আস্বস্ত করেন। জুলাই সনদে উল্লিখিত ৬৮ ক্রমিক সংবলিত বিভাগ বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার পূর্বে সরকার যেনো প্রস্তাবনাটি পুনঃবিবেচনা করে সংশ্লিষ্ট জেলাগুলোতে গণশুনানির পথে অগ্রসর হয় সে বিষয়ে কমিশন চিঠির মাধ্যমে সরকাকে সুপারিশ করবে। 


উক্ত সভায় সরকারের পক্ষ থেকে ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ, ঐকমত্য কমিশনের সদস্য, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. ইফতেখারুজ্জামান, কমিশনের সদস্য জনাব মোহাম্মদ আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য কমিশন) মনির হায়দার উপস্থিত ছিলেন। এছাড়াও নোয়াখালী বিভাগ আন্দোলনের পক্ষ থেকে নোয়াখালী জেলা সমিতির সভাপতি এম এ খান বেলালের নেতৃত্বে উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনের আহ্বায়ক, সাবেক সচিব কে এম মোজাম্মেল হক, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী মোহাম্মদ তরিক উল্লাহ,নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী খুরশীদ আলম, নোয়াখালী বিভাগ বাস্তবায়ন মঞ্চের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো: মোজাম্মেল হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat