×
সদ্য প্রাপ্ত:
নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৯
  • ১৯ বার পঠিত

কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য সরকার নির্ধারিত ভর্তুকিযুক্ত ইউরিয়া সার নিয়মবহির্ভূতভাবে অন্যত্র সরিয়ে নেওয়ার সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি গাড়িও জব্দ করা হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মিঠামইন থানার ডিউটি অফিসার এএসআই আবদুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাটখাল ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান ও আটকের বিবরণ:

পুলিশ ও কৃষি বিভাগ সূত্রে জানা যায়, কৃষকদের জন্য বরাদ্দকৃত ভর্তুকিযুক্ত ইউরিয়া সার নিয়মবহির্ভূতভাবে অন্যত্র পাচার করা হচ্ছে— এমন গোপন সংবাদের ভিত্তিতে কাটখাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. গাফফারের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানকালে দুটি ট্রলিতে করে সার স্থানান্তরের সময় হাতেনাতে শাহিন মিয়া ও জহির মিয়া নামের দুই চালককে আটক করা হয়। পরবর্তীতে ট্রলি তল্লাশি করে ১১১ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

মামলা ও অভিযুক্তদের পরিচয়:

এই ঘটনায় আটক দুই চালক ছাড়াও অনুমোদিত সার ডিলার মুস্তাফিজুল ইসলাম রতন এবং লিটন নামের আরও একজনকে আসামি করে মিঠামইন থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক দুইজনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

মিঠামইন উপজেলা কৃষি কর্মকর্তা অবায়দুল ইসলাম খান অপু জানান, স্থানীয় লোকজনের সহায়তায় সারভর্তি গাড়ি আটকের পর কৃষি বিভাগ ও পুলিশ যৌথভাবে এই পদক্ষেপ নেয়। উপজেলার ভেতরে হলেও কৃষি বিভাগকে না জানিয়ে এভাবে বিপুল পরিমাণ সার এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে স্থানান্তরের কোনো নিয়ম নেই। সার পাচার বা এজাতীয় কারসাজির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছে প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat