×
সদ্য প্রাপ্ত:
নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৯
  • ৩০ বার পঠিত
শাহিদুল ইসলাম, কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন  পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গাজীপুরে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।

সভায় পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান। পরে দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মণ্ডপের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা  আয়োজকদের গৃহীত পদক্ষেপ সম্পর্কে তাদের মতামত শোনেন।

পুলিশ সুপার সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে সরকারি নির্দেশনা অনুসরণ করে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান। একই সঙ্গে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদেরও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।

সভায় প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত আলোর ব্যবস্থা, স্বেচ্ছাসেবক ও নিরাপত্তাকর্মী নিয়োগ  পালাক্রমে দায়িত্ব পালনের ব্যবস্থা করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। কোনো ধরনের সমস্যা,  অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট বিট অফিসার, থানার অফিসার ইনচার্জ,  পুলিশ সুপারকে অবহিত করার জন্য পূজা কমিটির নেতৃবৃন্দকে পরামর্শ দেওয়া হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুরে এ বছর মোট ৩৩৪টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

 এর মধ্যে জয়দেবপুর থানা এলাকায় ২৮টি, কালিয়াকৈর থানায় ১৩৮টি, শ্রীপুর মডেল থানায় ৬০টি, কাপাসিয়া থানায় ৬৫টি এবং কালীগঞ্জ থানায় ৪৩টি পূজামণ্ডপ রয়েছে।

পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা শাখা (ডিবি) ও জেলা বিশেষ শাখার (ডিএসবি) সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন বলে সভায় জানানো হয়।

সভায় পুলিশ কর্মকর্তারা বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে। পূজামণ্ডপ, মণ্ডপে আসা-যাওয়া  গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পরিস্থিতি অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন, কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুত্তাজুল ইসলাম, কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম।

এ ছাড়া জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ  জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি, স্বেচ্ছাসেবক এবং স্থানীয়দের সমন্বিত উদ্যোগে গাজীপুরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat