×
সদ্য প্রাপ্ত:
নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৯
  • ১৯ বার পঠিত

চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের কার্ডিওলজি (হৃদ্‌রোগ) বিভাগের পুরুষ ওয়ার্ডে হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে মোহাম্মদ আবুল খায়ের (৫০) নামের এক রোগী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় এই দুর্ঘটনা ঘটে। আহত আবুল খায়ের ফরিদগঞ্জ উপজেলার মদননগর এলাকার বাসিন্দা এবং তিনি ওই ওয়ার্ডে হৃদ্‌রোগের চিকিৎসা নিচ্ছিলেন। পলেস্তারা খসে সরাসরি তাঁর গায়ে পড়লে তিনি আঘাত পান। পরবর্তীতে হাসপাতাল কর্র্তৃপক্ষ তাকে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে।

ওয়ার্ডে আতঙ্ক ও রোগীর স্বজনদের ক্ষোভ:

হৃদ্‌রোগ বিভাগের পুরুষ ওয়ার্ডের ছাদের একটি বড় অংশ হঠাৎ এভাবে খসে পড়ার পর পুরো ওয়ার্ডে রোগী ও স্বজনদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই ঝুঁকিপূর্ণ অংশের নিচে অবস্থানরত অন্যান্য রোগী ও তাঁদের স্বজনদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ ও রোগীর স্বজনেরা এ ধরনের ঘটনার তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানি ঘটার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত পুরো হাসপাতালের ভবনগুলোর নিরাপত্তা যাচাই করে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করার দাবি জানিয়েছেন তারা।

হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য:

ঘটনার বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমান জানান, হাসপাতালের কিছু ভবনের অংশ পুরোনো হওয়ায় বর্তমানে বেশ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। বিষয়টি ইতোমধ্যে গণপূর্ত বিভাগকে অবহিত করা হয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তাদের অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat