×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২২
  • ২৫ বার পঠিত
আশা চৌধুরী, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় ঐতিহ্যবাহী পানিপাড়া যুবসমাজের উদ্যোগে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক নৌকা বাইচ প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উপজেলার পানিপাড়া বিলে জমজমাট এ নৌকা বাইচ প্রতিযোগিতা ও মেলার আয়োজন করা হয়। এ উপলক্ষে পানিপাড়া বিল ও এর আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন এলাকা থেকে শত শত মানুষ নৌকা বাইচ উপভোগ করতে ও মেলায় অংশ নিতে ভিড় করেন।

মেলা আয়োজন কমিটির সহ-সভাপতি মো. নিয়ামত হোসেন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসির।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, আলফাডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইস্রাফিল মোল্লা, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান, ৮নং শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ, , দুবাইপ্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামীম হোসেন,এবং কামরুজ্জামান  কদর, দাউদুজ্জামান দাউদ,  ও  সহস্রাইল বাজার বণিক সমিতির সাবেক ক্যাশিয়ার ইলিয়াস মোল্লা।

এ ছাড়া ১নং বুড়াইচ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রেজাউল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিকেল ৪টায় নির্ধারিত সময়ে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হলে পানিপাড়া বিলের দুই পাড়ে দর্শনার্থীদের ভিড় জমে যায়। বিভিন্ন এলাকার প্রতিযোগীরা নৌকা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। নৌকা বাইচকে কেন্দ্র করে শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

প্রতিযোগিতায় পানিপাড়া গ্রামের রমজান ফকীরের নৌকা প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থান অর্জন করে বিলমান্দলিয়া গ্রামের বাবুর নৌকা।

প্রতিযোগিতা শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. আজিজার মোল্যা, মো. ইছহাক মোল্যা, মো. ওলিয়ার মোল্যা, মো. মিরাজ মোল্যা, মো. শরিফ সরদার, মো. দেলোয়ার মোল্যা, জয়নুল সরদার, আহাদ ফকির, ইমরুল ফকির, কামাল মোল্যা, ইবাদত মোল্যা, জামাল মোল্যা, আজাদ মোল্যা ও ওমর শেখ (জাঙ্গালিয়া)।

শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে নৌকা বাইচ প্রতিযোগিতা ও দিনব্যাপী মেলার সমাপ্তি ঘটে। স্থানীয়দের মতে, গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচের আয়োজন নতুন প্রজন্মের কাছে এ সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি মানুষের মধ্যে সম্প্রীতি ও আনন্দের পরিবেশ সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat