×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২০
  • ৪৩ বার পঠিত
মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পোরশায় সড়কে দড়ি ফেলে দস্যুতার প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ২৫ ফুট দড়ি, টর্চলাইট ও একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় পোরশা থানা এলাকায় টহল ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনকালে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে, পোরশা থানাধীন শিশা বাজারের পূর্ব পাশে মাটিয়ান্দর সেতুর কাছে কয়েকজন ব্যক্তি রাস্তায় দড়ি ফেলে দস্যুতার প্রস্তুতি নিচ্ছেন। পরে সেখানে অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে জঙ্গলের দিকে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পত্নীতলা উপজেলার হলাকান্দর গ্রামের তরিকুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (২৮), পোরশার ছোট কাটনা গ্রামের মাসুদুর রহমানের ছেলে নাইম মাহমুদ (১৯) এবং সমনগর গ্রামের মাহবুল সোনারের ছেলে মোস্তাকিম (১৯)।

পুলিশের দাবি, তল্লাশির সময় দেলোয়ারের কাছ থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও হ্যান্ডেল চেইন, নাইমের কাছ থেকে একটি দেশীয় তৈরি হ্যান্ডেল চেইন এবং মোস্তাকিমের হাতে থাকা শপিং ব্যাগ থেকে ২৫ ফুট দড়ি ও একটি টর্চলাইট উদ্ধার করা হয়। এ ছাড়া দস্যুতার কাজে ব্যবহারের অভিযোগে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পোরশা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat