×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৩-০৮-১২
  • ২৬৯ বার পঠিত
দক্ষিণ ভারতীয় অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া প্রদাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন চেন্নাইয়ের একটি আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ হাজার রুপি জরিমানাও করা হয়েছে। অভিনেত্রীর বিরুদ্ধে তাঁর কর্মচারীদের পাওনা পরিশোধ না করার অভিযোগ ছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে এই দণ্ড দিয়েছেন আদালত।
  
ভারতীয় গণমাধ্যম পিংকভিলার খবরে বলা হয়েছে, জয়া প্রদা ও তাঁর দুই ব্যবসায়িক সঙ্গী রাম কুমার ও রাজা বাবু মিলে চেন্নাইতে একটি সিনেমা হল দিয়েছিলেন। সেই প্রেক্ষাগৃহের কর্মচারীরা বেতন না পেয়ে তাঁদের বিরুদ্ধে অভিযোগ করেন। এটি অবশ্য অনেক আগের ঘটনা, ওই প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে গেছে তা-ও ১০ বছর আগে।

অভিযোগকারীরা ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পাওনা চেয়ে বারবার তাগাদা দিলেও জয়া প্রদা বা তাঁর অন্য ব্যবসায়িক সঙ্গীরা কর্ণপাত করেননি। বাধ্য হয়েই তাঁরা আদালতে শরণাপন্ন হয়েছিলেন।

গত শতকের সত্তর, আশি ও নব্বইয়ের দশকে তেলেগু ও হিন্দি সিনেমার অন্যতম আলোচিত মুখ জয়া প্রদা। ‘শ্রী শ্রী মুবা’, ‘সারগাম’, ‘সিন্দুর’, ‘মা’, ‘আখেরি রাস্তা’, ‘আজ কা অর্জুন’ ইত্যাদি তাঁর জনপ্রিয় সিনেমা। অমিতাভ বচ্চন, এনটি রমা রাওয়ের মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন তিনি। তেলেগু, হিন্দি ছাড়াও তামিল, কন্নড়, মালয়ালম, বাংলা ও মারাঠি সিনেমায় অভিনয় করেন তিনি।

তবে তিনি যখন অভিনয় ক্যারিয়ারের শীর্ষে ছিলেন, তখনই রাজনীতিতে নাম লেখান। এখন তিনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত। ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারতের উত্তর প্রদেশের রামপুর থেকে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat