×
সদ্য প্রাপ্ত:
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল জাতীয় সংসদে অর্থমন্ত্রী: রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা এনবিআরের আন্দোলন: ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ ঠাকুরগাঁওয়ের পথে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর প্রাণহানি, আক্রান্ত ৯১৭ মিঠামইনে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, আহত ৩০ শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী
  • প্রকাশিত : ২০২৬-০৯-০৮
  • ১৮ বার পঠিত


স্বপ্নের থার্ড টার্মিনাল। বিশাল অবকাঠামো আর আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে যার অপেক্ষায় দীর্ঘদিন ধরেই যাত্রী ও এভিয়েশন খাত। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে চালু হতে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত থার্ড টার্মিনাল।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্যের কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

তবে ১৬ ডিসেম্বর পুরোপুরি চালু হচ্ছে না টার্মিনালটি। প্রাথমিক সফট লঞ্চের পর অপারেশনাল কার্যক্রম ধাপে ধাপে বাড়ানো হবে। এটি পুরোদমে ও পুরোপুরি কার্যকর করতে সময় লাগবে আরও প্রায় পাঁচ মাস, অর্থাৎ আগামী বছরের মে মাস নাগাদ এটি পূর্ণাঙ্গ রূপ পাবে।

বিমানমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, আগামী ১৬ ডিসেম্বর থার্ড টার্মিনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে এবং প্রথম দিনে মোট ২০টি উড়োজাহাজ (ফ্লাইট) চলাচল করবে।

টার্মিনাল পরিচালনা ও রাজস্ব ব্যবস্থার বিবরণ দিয়ে মন্ত্রী বলেন, থার্ড টার্মিনাল পরিচালনার মোট আয়ের ২৭ শতাংশ পাবে বাংলাদেশ। এই আয়ের টাকা দিয়ে টার্মিনাল নির্মাণের ঋণ পরিশোধ করা সম্ভব হবে। অন্যদিকে, বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ কাজ সম্পন্ন করবে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ।

উল্লেখ্য, ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই তৃতীয় টার্মিনাল নির্মাণকাজ শুরু হয়েছিল। জাপানি সংস্থা জাইকার অর্থায়নে নির্মিত এই মেগা প্রকল্পটি চালুর মাধ্যমে দেশের এভিয়েশন খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat