×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-০৯-০৫
  • ৪৬ বার পঠিত

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত এক দিনে হাম এবং এর লক্ষণ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত ও উপসর্গ দেখা দিয়েছে আরও ৯১৭ জন শিশুর শরীরে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই পরিসংখ্যান তুলে ধরা হয়।

প্রতিবেদনে জানানো হয়, ২৪ ঘণ্টায় প্রাণ হারানো শিশুদের মধ্যে একজনের দেহে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে, আর বাকি তিনজন মারা গেছে লক্ষণ নিয়ে।

অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে ৮৯১ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০০ শিশুর মৃত্যু ঘটেছে। সব মিলিয়ে এই সময়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৯৯১-এ।

এদিকে শেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জনের দেহে হামের উপস্থিতি মিলেছে এবং ৮৪৩ জন উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে। বর্তমানে চিকিৎসার জন্য নতুন করে ভর্তি হয়েছে ৭৬১ শিশু, অপরদিকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৫৭১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ১০৫ জনে, যার মধ্যে নিশ্চিত রোগী ১৯ হাজার ৬৪১ জন। এ যাবত হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat