মিঠামইনে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, আহত ৩০
মিঠামইন প্রতিনিধি:
কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে এবং বেশ কয়েকটি বাড়িঘরে তাণ্ডব চালানো হয়।
২৩ শে মার্চ ২০২৬ ইং সকালে উপজেলার হেমন্তগঞ্জের কেওয়ারজোর ইউনিয়নে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কাশেম গ্রুপ এবং একই এলাকার বিএনপি নেতা নজির গ্রুপের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন।
পুলিশের সহায়তায় বিএনপি নেতা নজির আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগ-সমর্থিত ব্যবসাপ্রতিষ্ঠান কাজল ইলেকট্রনিক্স, মেসার্স শামিম এন্টারপ্রাইজ এবং সেলিম রেস্টুরেন্টে পুলিশের উপস্থিতিতে ভাঙচুর চালানো হয়।
সেলিম রেস্টুরেন্টের মালিক কটু মিয়া সংবাদদাতাকে জানান, পুলিশের সহায়তায় বিএনপির সন্ত্রাসী রাজীব মিয়া, আসাদ খন্দকার ও রহিম পাটোয়ারির নেতৃত্বে প্রায় ৫০/৬০ জন বিএনপি-সমর্থিত সন্ত্রাসী আওয়ামীলীগ সমর্থিত ব্যবসাপ্রতিষ্ঠান এবং এলাকার সাধারণ জনগণের ওপর পৈশাচিক নির্যাতন চালায়।
তারা বাড়িঘরে প্রবেশ করে মহিলাদের যৌন হয়রানি করে। এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে সংবাদদাতাকে জানান, পুলিশ আওয়ামী লীগ কর্মীদের সহায়তা না করে বরং গ্রেপ্তার বাণিজ্যে ব্যস্ত ছিল।
এছাড়া পুলিশের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও পাওয়া গেছে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে গেলে তারা মামলা নিতে অপরাগতা প্রকাশ করেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে ।
এ জাতীয় আরো খবর..