হাবিবুর রহমান হবি যশোরঃ
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে শেষ মুহুর্ত্রে যশোরের ভোটারের মধ্যে জেগেছে উৎসবের আমেজ। স্ব স্ব প্রার্থীকে নির্বাচিত করার জন্য দলীয় নেতা কর্মীরা তাদের পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট নেওয়ার জন্য বিভিন্ন আশ্বাসের ফুলঝুড়ি ফোটাচ্ছে।একই সাথে প্রার্থীরা দিনরাত ভোটারের বাড়ী ব্যাবসা প্রতিষ্ঠানে গিয়ে ভোট চাচ্ছেন।এছাড়া প্রার্থীরা অোশ্বাষ দিচ্ছেন তিনি নির্বাচিত হলে তাদের সব সমস্যা সমাধান করে দিবেন।
জেল নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ছয়টি আসনে এক বিদ্রোহীসহ চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে থাকছেন ৩৪ জন প্রার্থী।যশোর-১ (শার্শা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির নুরুজ্জামান লিটন, জামায়াতে ইসলামীর মুহাম্মদ আজীজুর রহমান, জাতীয় পার্টির জাহাঙ্গীর আলম চঞ্চল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের বখতিয়ার রহমান।
যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে রয়েছেন বিএনপির সাবিরা সুলতানা, জামায়াতে ইসলামীর মোহম্মদ মোসলেহ উদ্দিন ফরিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইদ্রিস আলী, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্থী ইমরান খান, স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) প্রার্থী শামছুল হক এবং আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) প্রার্থী রিপন মাহমুদ।
যশোর-৩ (সদর) আসনে থাকছেন বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ শোয়াইব হোসেন, জামায়াতে ইসলামীর আব্দুল কাদের, জাতীয় পার্টির খবির গাজী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রার্থী নিজামদ্দিন অমিত ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (বাসদ) প্রার্থী রাশেদ খান।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে লড়াই করবেন বিএনপির মতিয়ার রহমান ফারাজী, জামায়াতে ইসলামীর গোলাম রসুল, স্বতন্ত্র এম নাজিম উদ্দীন আল আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের বায়েজীদ হোসাইন, খেলাফত মজলিসের মাওলানা আশেক এলাহী, জাতীয় পার্টির জহুরুল হক ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) প্রার্থী সুকৃতি কুমার মন্ডল।
যশোর-৫ (মণিরামপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন জাতীয় পার্টির এম এ হালিম, জামায়াতে ইসলামীর গাজী এনামুল হক, ইসলামী আন্দোলনের জয়নাল আবেদিন, স্বতন্ত্র শহীদ মো. ইকবাল হোসেন এবং বিএনপির রশীদ আহমাদ।
যশোর-৬ (কেশবপুর) আসনে চূড়ান্ত প্রার্থীরা হলেন- জাতীয় পার্টির জি এম হাসান, বিএনপির আবুল হোসেন আজাদ, এবি পার্টির মাহমুদ হাসান, জামায়াতে ইসলামীর মুক্তার আলী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শহিদুল ইসলাম।
জাতীয় সংসদ নির্বাচনে যশোর জেলার ৬টি আসনে মোট ভোটার সংখ্যা ২৪ লাখ ৭১ হাজার ৯০৮জন। ৮২৪ ভোট কেন্দ্রের ৪ হাজার ৬৭৯ ভোট কক্ষে ১৪ হাজার ৮৬১ ভোট গ্রহণকারী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ৮২৪, সহপ্রিজাইডিং অফিসার ৪ হাজার ৬৭৯ ও পোলিং অফিসার ৯ হাজার ৩৫৮। চূড়ান্তভাবে এ তালিকা করা হয়েছে বলে জানায় জেলা নির্বাচন অফিস।
জেলা নির্বাচন অফিসের দেয়া তথ্যানুযায়ী, যশোর-১ শার্শা আসনে মোট ভোটার ৩ লাখ ১১ হাজার ৬৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮০৭, মহিলা ভোটার ১ লাখ ৫৫ হাজার ৮২৩, হিজড়া ভোটার ৩।১০২ ভোট কেন্দ্রের ৫৭৭ ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দায়িত্বপালন করবেন ১ হাজার ৮৩৩ ভোটগ্রহণকারী কর্মকর্তা। এর মধ্যে প্রিজাইডিং অফিসরা ১০২, সহপ্রিজাইডিং অফিসার ৫৭৭, পোলিং অফিসার ১ হাজার ১৫৪ ।
যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা) আসনে মোট ভোটার সংখ্যা ৪ লখ ৮৪ হাজার ৮৬৯জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩৭৭জন, মহিলা ভোটার ২ লাখ ৪১ হাজার ৪৯০জন, হিজড়া ভোটার ২। ১৭৫ ভোট কেন্দ্রের ৯০৫ ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দায়িত্বপালন করবেন ২ হাজার ৮৯০ ভোটগ্রহণকারী কর্মকর্তা। এর মধ্যে প্রিজাইডিং অফিসরা ১৭৫, সহপ্রিজাইডিং অফিসার ৯০৫, পোলিং অফিসার ১ হাজার ৮১০ ।
যশোর-৩ সদর আসনে মোট ভোটার ৬ লাখ ১৩ হাজার ৪৬২জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৭ হাজার ৫৫১, মহিলা ভোটার ৩ লাখ ৫ হাজার ৯০১, হিজড়া ভোটার ১০। ১৯০ ভোট কেন্দ্রের ১ হাজার ১৮৩ ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দায়িত্বপালন করবেন ৩ হাজার ৭৩৯ ভোটগ্রহণকারী কর্মকর্তা। এর মধ্যে প্রিজাইডিং অফিসরা ১৯০, সহপ্রিজাইডিং অফিসার ১ হাজার ১৮৩, পোলিং অফিসার ২ হাজার ৩৬৬।
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনে মোট ভোটার ৪ লাখ ৫৮ হাজার ৫২৯জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৮ হাজার ৪৫০, মহিলা ভোটার ২ লাখ ৩০ হাজার ৭৫, হিজড়া ভোটার ৪। ১৪৮ ভোট কেন্দ্রের ৮৬৯ ভোট কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দায়িত্বপালন করবেন ২ হাজার ৭৫৫ ভোট গ্রহণকারী কর্মকর্তা। এর মধ্যে প্রিজাইডিং অফিসরা ১৪৮, সহপ্রিজাইডিং অফিসার ৮৬৯, পোলিং অফিসার ১ হাজার ৭৩৮ ।