×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৪-০৩-২৪
  • ২৭৯ বার পঠিত
শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে  নবাগত ওসি মো.আকবর আলী খান এর সঙ্গে শ্রীপুরে কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বরিবার (২৪ মার্চ) বেলা ১২ টায় ওসি কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।নবাগত ওসি আকবর আলী খান সদ্য বিদায়ী ওসি শাহ জামান স্থলাভিষিক্ত হন।

এ সময় ওসি আকবর আলী বলেন,সাংবাদিকেরা সমাজের দর্পন।সাংবাদিকদের সঠিক তথ্যের মধ্যে সংবাদ প্রকাশ করলে পুলিশের কাজ করতে অনেক সুবিধা হয়। পুলিশ সাংবাদিক একে অপরের পরিপূরক। আমাদের কাজের অনেকাংশে মিল আছে। সমাজের অসংগতিগুলো দূর করতে আমরা উভয়েই কাজ করছি। আপনাদের সঙ্গে সু-সম্পর্ক রেখেই কাজ করা হবে। আমি চাই আপনারা আমার কাজে সহযোগিতা করেন। পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে অস্ত্রের ঝনঝনানি, মাদক,সন্ত্রাস,ফুটপাত দখল, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। আইন শৃঙ্খলা নিশ্চিত করতে যেকোনো সময় পুলিশ তৎপর থাকবে।শ্রীপুরে এমন কোনো শক্তি নেই অপরাধ করে পার পেয়ে যাবে।

তিনি আরও বলেন, সন্ত্রাস, মাদক,চুরি-ছিনতাই এবং ফুটপাত দখলের  বিরুদ্ধেও 'জিরো টলারেন্স নীতি' ঘোষণা করে এসব অপরাধের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তরের শ্রীপুর প্রতিনিধি আব্দুল মালেক,দৈনিক আমাদের সময় উপজেলা প্রতিনিধি আব্দুল লতিফ,৭১ টেলিভিশন উপজেলা প্রতিনিধি আবুল সালাম রানা,এশিয়ান টিভির করির হোসেন,প্রথম আলোর শ্রীপুর প্রতিনিধি সোহেল আকন্দ,সমকালের জেলা প্রতিনিধি ইজাজ আহমেদ মিলন, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি সাহিন মৃধা, আজকের পত্রিকা উপজেলা প্রতিনিধি রাতুল মণ্ডল, দেশ রূপান্তরের উপজেলা প্রতিনিধি সোহাগ, প্রতিদিনের সংবাদ উপজেলা প্রতিনিধি আশরাফুল আলম, দৈনিক আলোকিত বাংলাদেশ উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন তজু, দৈনিক বর্তমান উপজেলা প্রতিনিধি শাহাদাত হোসেন, সংবাদ প্রতিদিন ওয়াসিম আকরাম, আজকের সংবাদ উপজেলা প্রতিনিধি আতিক হাসান, দৈনিক জনতার উপজেলা প্রতিনিধি উজ্জল মিয়া প্রমুখ।

এর আগে তিনি জেলার কালিয়াকৈর,কাশিমপুর  থানার ওসি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করে জেলার শ্রেষ্ঠ অফিসারের কৃতিত্ব অর্জন করেন। তিনি গত ২২ মার্চ সাভার থানা থেকে শ্রীপুর থানায় যোগদান করেন। দায়িত্ব পালনে তিনি সাংবাদিকদের সহায়তা কামনা করেন।তার জন্মস্থান গোপালগঞ্জ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat