×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-১১-২২
  • ১৫৮ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

জনি হোসেন, (নীলফামারী) পঞ্চগড় সীমান্তে শূন্যরেখা অতিক্রমের বুলু(৩৫) নামে এক গরু চোরাকারবারীকে আটক করেছে ৫৬ বিজিবি। শনিবার (২২ নভেম্বর) রাত ৩টার দিকে সদর উপজেলার আবালুপাড়া এলাকায় ভিতরগড় বিওপির একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। আটককৃত বুলু পঞ্চগড়ের পকলাভিটা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

 

৫৬ বিজিবি জানায়, পঞ্চগড়ের ভিতরগড় এলাকায় একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করে। তারই অংশ হিসেবে ৮ জন চোরাকারবারী অজ্ঞাত স্থান দিয়ে ভারতে গিয়ে বিএসএফের তাড়া খেয়ে ফেরার পথে সীমান্ত পিলার ৭৪৪/৮-আর এলাকা দিয়ে শূন্যরেখা অতিক্রম করে। এ সময় বিজিবির অভিযানে একজনকে আটক করা সম্ভব হয়, বাকিরা পালিয়ে যায়।

 

আটক ব্যক্তির ভাষ্য মতে, সে ও তার সঙ্গে থাকা পঞ্চগড় সদরের আবালুপাড়ার জসিম (৪০), মইদল (৩৫), সংগ্রাম (২৯), সাদেক (৩২), আবু খায়ের (২৮), আশরাফুল এবং সোখদেবপাড়ার বাপ্পি (১৫) গরু চোরাচালানের উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেছিল।

 

আটক ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পঞ্চগড় সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ধৃত ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat