×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৬-০২-০৭
  • ৯১ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ জনি হোসেন, (নীলফামারী) 


ক্ষমতায় আসলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সবার আগে গুরুত্ব দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও বলেননীলফামারীকে শিল্পঅঞ্চল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেয়া হবে। স্থাপন করা হবে কলকারখানা।

শনিবার (৭ফেব্রুয়ারী) বেলা আড়াইটার দিকে নীলফামারী পৌরসভা মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

তারেক রহমান বলেনতরুণদের চাকুরীর ব্যবস্থাবেকার যুবদের প্রশিক্ষণের জন্য ট্রেনিং সেন্টার স্থাপন করে প্রশিক্ষিত হিসেবে গড়ে তোলাকৃষকদের জন্য কৃষি কার্ডসহ বিভিন্ন সুবিধার কথা মাথায় রেখে নানা উদ্যোগ নেয়া হবে।

বলেন১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে কোন ধর্ম-বর্ণ ছিলো না ঠিক ২০২৪সালের গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতনেও কোন ধর্ম বর্ণ ছিলো না। আমরা ক্ষমতায় আসলে কোন ধর্ম বর্ণ দেখা হবে না।

তারেক রহমান বলেনআমি পরিষ্কার ভাবে বলতে চাই আগামী দিনের রাজনীতি হবে দেশ গঠনের এক্ষেত্রে দল-মত নির্বিশেষে একসাথে আমরা কাজ করতে চাই। সামনে এগিয়ে যেতে চাই।

বলেনজনগণের ক্ষমতার মুল্যায়নের সময় এসেছে এখন মেধা ও যোগ্যতার বিচার করতে চাই। সবার জন্য নিরাপদ একটি বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দেয়ার আহবান জানাই।

তারেক রহমান অভিযোগ করে বলেনভোটারদের ভয়ভীতি এমনকি হুমকী দেয়া হচ্ছে আমরা অন্যায়কারীদের শাস্তির আওতায় আনতে চাই।

বক্তব্য শেষে সমাবেশে নীলফামারী-১ আসনে জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা মঞ্জুরুল আলম আফেন্দীনীলফামারী-২ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিননীলফামারী-৩ আসনে বিএনপি প্রার্থী সৈয়দ আলী ও নীলফামারী-৪ আসনে বিএনপি প্রার্থী আব্দুল গফুর সরকারকে পরিচয় করিয়ে দেন।

জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেলের সঞ্চালনায় বক্তব্য দেন বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকসাবেক সংসদ সদস্য বিলকিস ইসলামজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েমজেলা বিএনপির আহবাায়ক কমিটির সদস্য মুক্তার হোসেননীলফামারী পৌর বিএনপির সাবেক সভাপতি মাহবুব উর রহমান ও নীলফামারী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আল মাসুদ চৌধুরীজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু প্রমুখ।

এরআগে সকাল থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নীলফামারী পৌরমাঠে উপস্থিত হন জেলার বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat