×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৬-০২-০৪
  • ১০২ বার পঠিত

বরগুনা প্রতিনিধি: মোঃ সোহরাব হোসেন


বরগুনার তালতলীতে চিহ্নিত মাদক আস্তানায় অভিযান চালিয়ে দুইজন মাদকসেবীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনীর তালতলী কন্টিনজেন্ট।
নৌবাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে তালতলী থানা সংলগ্ন মেইন রোডের পাশে মিরাজ জোমাদ্দারের পরিত্যক্ত ভবনের তৃতীয় তলায় এই অভিযান পরিচালনা করা হয়। লেফটেন্যান্ট কমান্ডার ফাহিম উদ্দীন সাকিবের নেতৃত্বে অস্ত্র ও গোলাবারুদসহ নৌবাহিনীর একটি টহল দল বিএন পিকআপ (নং-১৩-১৩৬) যোগে টহল চলাকালে উক্ত স্থানে রেইড প্রদান করে।
অভিযানকালে চিহ্নিত মাদকসেবী ও মাদক ব্যবসায়ী মোঃ ইসহাক আকন সবুজ (৪০) এবং মোঃ আবুল কালাম আজাদ (৩৯) কে আটক করা হয়। তল্লাশিকালে ঘটনাস্থল থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি, দেশীয় অস্ত্র এবং আটককৃতদের দেহ তল্লাশি করে ১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সূত্র আরও জানায়, আটককৃত ব্যক্তিদ্বয়সহ এলাকার আরও কিছু অজ্ঞাত মাদকসেবী ও মাদক কারবারি দীর্ঘদিন ধরে উক্ত স্থানে নিয়মিত মাদক বিক্রি ও সেবন করে আসছিল।
পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি), তালতলী জনাব সেবক মন্ডলের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আটককৃত দুইজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধারকৃত আলামত আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান শেষে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য আটককৃতদের তালতলী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
নৌবাহিনী জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat