×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১০
  • ২৭৮ বার পঠিত
দেশের ১৭তম জিআই পণ্যের স্বীকৃতি পেল নাটোরের কাঁচাগোল্লা। কাঁচাগোল্লার নাম শুনলেই এসে যায় নাটোরের কথা। রেলস্টেশন, বাসস্ট্যান্ড কিংবা নৌ-ঘাট, সবখানেই নাটোরের নামে বিক্রি হয় কাঁচাগোল্লা।

তবে শুধু নাটোরের মানুষরাই বুঝতে পারেন কাঁচাগোল্লার নামে কি বিক্রি হচ্ছে। আসল-নকল যাই হোক, দেশের প্রসিদ্ধ মিষ্টান্নগুলো সারাদেশে অন্তত একই রকম ও আকারে বিক্রি হতে দেখা যায়। 
শুধু ব্যতিক্রম নাটোরের কাঁচাগোল্লা। উপকরণে তো হয়ই, আকারেও বিকৃতি হচ্ছে নাটোরের ঐতিহ্যবাহী এই মিষ্টান্ন। নামের সঙ্গে থাকা ‘গোল্লার’ কারণে নাটোরের বাইরে গোলাকার চমচমের আকারে তৈরি ও বিক্রি হয় কাঁচাগোল্লা। 

কাঁচা ছানা থেকে তৈরি মিষ্টান্ন কাঁচাগোল্লা গোলাকার নয়। কিন্তু চিনি মেশানো কাঁচা ছানা ছোট ছোট বলের মতো তৈরির পর ‘নাটোরের কাঁচাগোল্লা’ নামে বিক্রি ঠেকাতে ও ঐতিহ্য সংরক্ষণে এবার মিলল স্বীকৃতি।

৮ আগস্ট শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরে নাটোর জেলা প্রশাসকের নামে কাঁচাগোল্লার জিআই স্বীকৃতি অনুমোদন দেওয়া হয়। জিআই সনদ বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat