×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৫-১২-২১
  • ২১১ বার পঠিত
শফিউল করিম সবুজ:স্টাফ রিপোর্টার 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার ছাইরাখালী ছিড়াপাহাড় এলাকায় যাত্রীবাহী হানিফ পরিবহনের ধাক্কায় শফিউল আলম আয়াস (২৫)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার ২১ ডিসেম্বর বেলা দেড়টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের ছাইরাখীতে এ দূর্ঘটনা ঘটে। 

নিহত যুবক শফিউল আলম আয়াস চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মোহাম্মদ সেলিম উদ্দীনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম গামী দ্রুত গতির একটি হানিফ পরিবহন কক্সবাজার গামী মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে প্রাণ হারায় মোটরসাইকেল আরোহী আয়াস।

মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করা হয় এবং যাত্রীবাহী হানিফ পরিবহনটি থানায় নিয়ে আসা হয়েছে।

বাসের চালককে শনাক্তের পাশাপাশি এঘটনায় আইনি ব্যবস্থা  প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat