×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-১৩
  • ১২৭ বার পঠিত
 নুরুল কবির সাতকানিয়া চট্টগ্রাম
চট্টগ্রাম-১৫ সাতকানিয়া-লোহাগাড়া সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন নাজমুল মোস্তফা আমিনের আগমন উপলক্ষে সাতকানিয়া উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা রাজপথে স্বাগত জানিয়েছে। 

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর আড়াই টার দিকে সাতকানিয়া উপজেলার কালিয়াইশ দোহাজারী ব্রীজ থেকে ঠাকুর দীঘি পর্যন্ত সাতকানিয়া উপজেলা বিএনপির সর্বস্তেরর নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে বরণ করেন। এসময় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে রাজপথ মুখরিত করে তুলেন।

সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন নাজমুল মোস্তফা আমিন সাতকানিয়া উপজেলার কেরানীহাট আগমনে বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষের প্রতীক দিয়েছেন। ধানের শীষে ভোট দিয়ে জয়লাভ করে তারেক রহমান কে উপহার দিতে হবে।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া ছেয়েছেন। 

নাজমুল মোস্তফা আমিন সাতকানিয়া হয়ে  লোহাগাড়া উপজেলায় কর্ণেল অলি আহমেদ স্টেডিয়ামে বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ উপস্থিত হবেন।

তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহবায়কের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য। 
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সদস্য শেফায়েত উল্লাহ চক্ষু, আবু সেলিম চৌধুরী, এড. ওমর ফারুক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কেএম আব্বাস,দক্ষিণ জেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম-আহবায়ক আবদুস সবুর 
গত ৪ ডিসেম্বর বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম ১৫ সাতকানিয়া -লোহাগাড়া সংসদীয় আসনের লায়ন নাজমুল মোস্তফা আমিনের নাম ঘোষণা করলে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় বিএনপি নেতাকর্মী উচ্ছ্বসিত হন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat