×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১২-১৩
  • ১১৩ বার পঠিত
বরগুনা প্রতিনিধি:
বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার তালতলী উপজেলা পরিষদ ও থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি উপজেলার সার্বিক প্রশাসনিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিবেশ এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন সংক্রান্ত প্রস্তুতি নিবিড়ভাবে পর্যালোচনা করেন।
উপজেলা পরিষদে পৌঁছানোর পর জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও অন্যান্য অংশীদারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় তিনি উপজেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারি সেবা প্রদান ব্যবস্থা ও জনবান্ধব কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে তিনি কর্মকর্তাদের প্রতি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করেন।
সভা শেষে জেলা প্রশাসক স্যার ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করেন, যা জনকল্যাণে তাঁর চলমান মানবিক উদ্যোগেরই ধারাবাহিকতা।
পরিদর্শনের শেষ পর্যায়ে তিনি “স্নেহকুঞ্জ” নামক একটি মহিলা বিশ্রামাগার এবং ল্যাকটেটিং মাদার কর্নার উদ্বোধন করেন। এই দুটি উদ্যোগ নারীবান্ধব সেবা নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও সুসংহত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, “জনগণের সেবা নিশ্চিত করা এবং নির্বাচনকে শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করা—এ দুটোই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
তাঁর পুরোদিনের এ পরিদর্শনে কর্মকর্তা–কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat