×
সদ্য প্রাপ্ত:
চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে
  • প্রকাশিত : ২০২৫-১২-১১
  • ১৪৪ বার পঠিত

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর

 বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০:০০টায় জামালপুরের নবাগত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক মেলান্দহ থানা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি থানার সকল অফিসার ও ফোর্সদের মনোবল বৃদ্ধি, কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান এবং সামগ্রিক কার্যক্রমের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “জামালপুর জেলার একটি টিম হিসেবে জনগণের সেবায় সর্বদা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।”

পরে পুলিশ সুপার থানা ভবনের সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন, গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ পর্যালোচনা করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

এর আগে পুলিশ সুপার মেলান্দহ থানায় পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁঞা এবং নবযোগদানকৃত অফিসার ইনচার্জ মোঃ ওবায়দুর রহমান। পরে থানা পুলিশের একটি চৌকস দল পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ পিপিএমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat