×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-১০
  • ৮৭ বার পঠিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:


বদলগাছী কার মাইক্রো চালক কল্যাণ সমিতির ৩ বছর পূর্তি উপলক্ষে ১২৭ জন চালকের মাঝে গাড়ির লক ও শ্রমিক বোনাস হিসেবে ২ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে। বুধবার এ উপলক্ষে এক সরল কিন্তু আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করে সমিতি।

অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মোঃ বকুল হোসেন বলেন,চালকদের উৎসাহিত করার জন্যই সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীতে বোনাস প্রদান করা হয়েছে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় সমিতি সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

সমিতির সভাপতি মোঃ আঃ লতিফ বলেন,সমিতির ৩ বছর পূর্তি উপলক্ষে প্রত্যেক চালক ও মালিককে ২ হাজার টাকা করে বোনাস প্রদান করা হয়েছে। আমরা প্রতি ঈদেও ঈদ বোনাস দিয়ে থাকি। চালকদের কল্যাণে এই ধারা আগামী দিনেও বজায় থাকবে।

চালকদের মাঝে এ বোনাস বিতরণে এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। শ্রমিকরা এমন উদ্যোগের জন্য সমিতি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat