×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৯
  • ১০৬ বার পঠিত
আনিছুর জামান 
জেলা প্রতিনিধি, নোয়াখালী 

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস–২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশন (দুদক) মানববন্ধন এবং আলোচনা সভার আয়োজন করে।

মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং ফেস্টুন উড়িয়ে দিনের কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। পরে একই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দুদক নোয়াখালীর উপপরিচালক মো. ফারুক আহমেদের সভাপতিত্বে এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার কাউসারী আক্তারের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর মো. আবুল বাশার, সাধারণ সম্পাদক ফিরোজ আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, রোভার স্কাউটস ও শিক্ষার্থীরা।

এদিকে, একই প্রতিপাদ্য নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলাতে ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা হয়।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষাবিদ আমির হোসেন বিএসসি'র সভাপতিত্বে এবং সদস্য জীবন সুলতানা'র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহাঙ্গীর কবির, থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী তাজ উদ্দিন শাহীন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাঈন উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসাইন, সহসভাপতি ও শিক্ষিকা ফরিদা ইয়াসমিন মুক্তা, চরপার্বতী ইউপি চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনসারীসহ অন্যান্য অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat