×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-১১-৩০
  • ১৩৪ বার পঠিত

ফেনী প্রতিনিধিঃ


ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নে পানিতে ডুবে ফায়াজ মাহমুদ (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে চর লক্ষীগঞ্জ গ্রামের বুডা মৌরভী বাড়িতে এ ঘটনাটি ঘটে।

নিহত ফায়াজ মাহমুদ ওই এলাকার মো. ফারুকের ছেলে।

স্বজনরা জানান, দুপুরে খেলতে খেলতে শিশু ফায়াজ সবার অগোচরে ঘরের পাশের পুকুরে পড়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসকের কাছে নিলে তিনি মৃত বলে নিশ্চিত করেন।

সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat