×
সদ্য প্রাপ্ত:
নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ
  • প্রকাশিত : ২০২৫-১২-০৮
  • ১৯০ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের মহারাষ্ট্রের নাসিকে ভয়াবহ দুর্ঘটনা। ৬০০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি। এই ঘটনায় গাড়িতে থাকা ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, রবিবার (৭ ডিসেম্বর ) বিকাল ৪ টায় দুর্ঘটনা ঘটে নাসিকের সপ্তসিরিংঘাট এলাকায়। একটি টয়োটো ইনোভা গাড়িতে চালক সহ ৭ জন ছিলেন। সেটি কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয় গাড়িটি। গাড়িতে থাকা ৬ জনের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ঘটনার খবর পায় পুলিশ। পরে উদ্ধার কাজে নামে রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। নাসিকে দুর্ঘটনায় ৬ ব্যক্তির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, " মহারাষ্ট্রের নাসিকে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোকাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। " শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস ও। তিনি মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat