×
সদ্য প্রাপ্ত:
ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-০৭
  • ১৯০ বার পঠিত

২০২৩ সালে পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পর ক্লাবটির সফলতার পেছনে সবচেয়ে প্রভাবক হিসেবে কাজ করছেন লিওনেল মেসি। জোড়া অ্যাসিস্টে ৩-১ ব্যবধানে ভ্যানকুইবারকে হারিয়ে প্রথমবারের মতো মেজর লিগ সকারের সবচেয়ে বড় শিরোপা এমএলএস কাপ উঁচিয়ে ধরলো ফ্লোরিডার ক্লাবটি।

গেল দুই দশক ধরে মেসির প্রতিপক্ষরা তার বিপক্ষে খেলে যে তিক্ত অভিজ্ঞতা পেয়েছে তাকে সামাল দিতে গিয়ে, সেই অভিজ্ঞতা আজ প্রথমবারের মতো হলো আন্দ্রেস কুবাসের। এক মুহূর্তেই মেসি একটি ম্যাচকে ছিনিয়ে নিতে যা শেষ করে দিতে পারেন প্রতিপক্ষের জন্য।কুবাসের এক ভুল পাসকে কাজে লাগিয়ে মুহূর্তেই দৃশ্যপট পাল্টে দেন মেসি ম্যাচের। নিখুঁত এক পাসে বল পেয়ে যান রদ্রিগো ডি পল। বল পেয়ে জাল খুঁজে নিতে মোটেও ভুল করেননি মেসির আর্জেন্টাইন সতীর্থ। ৭১ মিনিটে ১-১ সমতার ম্যাচ পরিণত হয় ২-১ স্কোরে। এগিয়ে যায় মিয়ামি।

প্রতিপক্ষ কোনোভাবেই মেসিকে সুযোগ দিচ্ছিল না। তবে সামান্য সুযোগই মেসি কাজে লাগিয়ে ম্যাচ থেকে ছিটকে দেন। ম্যাচের দুই অ্যাসিস্টে শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয়ে প্রথমবার এমএলএস কাপের শিরোপা ঘরে তোলে মিয়ামি।ম্যাচের ১০ মিনিটের মধ্যেই দারুণ এক পাস দেন তাদেও আলেন্দেকে। বল পেয়ে সেটি জালে পাঠান তিনি। তবে গোলটি শেষ পর্যন্ত পরিণত হয় আত্মঘাতীতে। এডিয়ের অকাম্পোর শরীর স্পর্শ করে চলে যায় ভ্যানকুইবারের জালে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে লড়াই বাড়ায় ভ্যানকুইবার। ৬০ মিনিটে কানাডার আন্তর্জাতিক ফুটবলার আলি আহমদ গোল করে ম্যাচে সমতা ফেরান মিয়ামের গোলকিপারের ভুলকে কাজে লাগিয়ে।তবে মিনিট দশেক পর মেসির দ্বিতীয় অ্যাসিস্টে ডি পলের গোলে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি মুলারদের। ম্যাচের একেবারে শেষদিকে অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটে আরেকবার গোলের দেখা পায় মায়ামি। আত্মঘাতী গোলের কারণে আলেন্দে প্রথম গোলের ক্রেডিট পাননি। তিনিই তাই করলেন এবার গোল ৯৬ মিনিটে। অ্যাসিস্ট এবারও মেসির। ফলে ৩-১ গোলের জয়ে শিরোপা উঁচিয়ে ধরে মিয়ামি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat