×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৪-১২-১৪
  • ২২৮ বার পঠিত
জাহিদ খান(কুড়িগ্রাম প্রতিনিধি) 
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সরকারী ও ভিডিআরপির অথার্য়নে চরাঞ্চলের ভুমিহীন অসহায়দের জন্য প্রায় ১ কোটি টাকা ব্যায়ে নির্মিত ৬৫টি ঘর রাতের আধারে লুটপাটের অভিযোগ উঠেছে। 

ঘটনায় জানা যায়,৫ আগষ্ট সরকার পতনের পর থেকে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের ফকিরগঞ্জ গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।ঘরপ্রাপ্ত সুবিধাভুগি ও স্থানিয়দের অভিযোগ ৯আগষ্ট প্রভাবশালী একটি মহল গুচ্ছগ্রামে বসবাসকারীদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে বের করে দিয়ে ঘরের টিন সিড়ি এ্যাংগেল ও টিউবওয়েল লুটপাট করে নিয়ে যায়।ভুক্তভোগী পরিবার গুলো এ বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসনের নিকট প্রতিকার চেয়ে আবেদন ও করেছিলেন। গুচ্ছগ্রামে বসবাসকারীদের পক্ষে অভিযোগকারী শিক্ষার্থী ও স্থানীয় হারুন মঞ্জুর, কালাম,পর্বত মোল্লা,ইয়াসিন,হাবিবুর জানায় সাবেক ইউপি সদস্য  মো: তাজুল মিয়া, বিএনপির নাম ভাঙ্গিয়ে তার ছেলে জামাতা ও আত্বীয়দের লেলিয়ে দিয়ে এসব ঘটনা ঘটিয়েছে। মুলত তাজুল জাতীয় পার্টি ও আওয়ামীলীগের কর্মী বলেও জানায় তারা। 

এ বিষয়ে নুনখাওয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মো: তাইজুল ইসলাম কে জিজ্ঞাসা করলে তিনি জানান-সাবেক মেম্বার তাজুল ২০২২ সালে বিএনপির ওয়ার্ড কমিটির সদস্য ছিলো। তবে সে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির পক্ষে ভোট চাওয়ার বিষয়টি সত্য। অন্যদিকে তাজুল বলেন ঘটনাস্থালে আমি ছিলাম না। 

অভিযোগের বিষয়ে  উপজেলা নিবার্হী অফিসার জনাব সিব্বির আহমেদ জানান,ঘটনার আবেদন পেয়েছি।তদন্তের জন্য টিম গঠন করে দেয়া হয়েছে।প্রতিবেদন পেয়েছি,দ্রুত প্রতিবেদন অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনায় তদন্ত প্রতিনিধি হিসেবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জনাব ফিরোজ কবির।তিনি জানান ঘটনা স্থল পরিদর্শন করে তারা প্রতিবেদন জমা দিয়েছেন।এখন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সে অনুসারে ব্যবস্থা নেবেন বলে তিনি জানান।

গুচ্ছগ্রামের ভুক্তভোগী পরিবার অতি দ্রুত তদন্ত প্রতিবেদন অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার দাবী জানান।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat