×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৪
  • ৯৭ বার পঠিত
বাগেরহাট প্রতিনিধিঃ 

 বাগেরহাটে গভীর রাতে অগ্নিকান্ডে একটি ফার্নিচারের দোকান ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর।

বুধবার (৪ ডিসেম্বর)ভোররাতে বাগেরহাট শহরের এলজিইডির মোড় এলাকায় আব্দুল কাইয়ুমের দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতক্ষনে দোকানের মালামাল ও মেশিনপত্র পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শী মো. রানা বলেন, দোকানের বিপরীতে আমার বাড়ি। ভোররাতে হঠাৎ চিৎকার চেচামেচিতে আমার ঘুম ভেঙ্গে যায়, উঠে দেখি দোকান জ্বলছে। আমরা চেষ্টা করেও কিছুই করতে পারিনি। শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

 ব্যবসায়ী আবদুল কাইয়ুম বলেন, দোকানে নয়টি মেশিন ছিল, চারকুলার মেশিন, ড্রি মেশিন, কুল মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম। সঙ্গে দুটি খাট ও পাঁচটি দরজা এই সপ্তাহেই ডেলিভারি দেওয়ার কথা ছিল। সবকিছু প্রস্তুত ছিল। কিন্তু আগুন সব শেষ করে দিল। প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমার পরিবার পাঁচ সদস্যের এই দোকান দিয়েই সংসার চলত। এখন আমি সম্পূর্ণ পথে বসেছি।

ফায়ার সার্ভীসের সিনিয়র স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) শেখ মামুনুর রশিদ বলেন, ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। একটি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে ৯ থেকে ১০ লাখ টাকার ক্ষতি হতে পারে। আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat