×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৯
  • ৯৩ বার পঠিত

‎এ,কে,এম আসাদুজ্জামান রানা

‎পঞ্চগড় জেলার প্রতিনিধি


‎পঞ্চগড়ের বোদা উপজেলার আমতলা কাজীপাড়া এলাকায় দুই যুগ পুরোনো মালিকানাধীন একটি জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এম এ তাহের ও তাহের এন্টারপ্রাইজ লিমিটেডের পক্ষ থেকে ইতিপূর্বে একাধিক আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল।


‎এম এ তাহের ও তাহের এন্টারপ্রাইজ লিমিটেডের জিএম সোহেল রানা দেওয়া তথ্যমতে, উক্ত জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৬-০৮-২০২৫ তারিখে বোদা থানা, পঞ্চগড়ে একটি সাধারণ ডায়েরি করা হয়, যার জিডি নম্বর ৯১১। ওই জিডিতে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়—

‎১. তবিবর রহমান,২. আনিসুর রহমান,৩. আতিকুর রহমান এবং ৪. আশিকুর রহমান।


‎অভিযোগে বলা হয়, বিবাদীরা কোনোরূপ শর্ত ছাড়াই আমতলা কাজীপাড়া এলাকায় অবস্থিত প্রকল্পের জমি জবরদখলের চেষ্টা করেন। এ ঘটনায় তাহের এন্টারপ্রাইজ লিমিটেডের পক্ষ থেকে বাদী হয়ে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত, পঞ্চগড়ে একটি মামলা করা হয়, যার মামলা নম্বর ২১৯/২৫। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।


‎এছাড়াও একই জমি জবরদখল ও চাঁদাবাজির অভিযোগে ৫. সাইফুল ইসলাম, ৬. উমর ফারুক ও ৭. ওসমান আলীর বিরুদ্ধে তাহের এন্টারপ্রাইজ লিমিটেড বাদী হয়ে আমলি আদালত–৩, বোদা, পঞ্চগড়ে আরেকটি মামলা দায়ের করে। মামলাটি নং ২২৭/২৫, যা বর্তমানে আদালতে ইশতিহার (ইশারা) দিন রয়েছে।


‎এদিকে সর্বশেষ সোমবার (৮ ডিসেম্বর) একদল দুষ্কৃতিকারী হঠাৎ করে ওই জমিতে প্রবেশ করে চারপাশে বাঁশ দিয়ে ঘেরা দেওয়ার অভিযোগ ওঠে। জমিটিতে দীর্ঘদিন আগে থেকেই দুইতলা বিশিষ্ট একটি গোডাউন নির্মাণ করা আছে, যা এম এ তাহের নিয়মিতভাবে ব্যবহার করে আসছেন।


‎ভুক্তভোগী এম এ তাহের জানান, “আমার জমির সকল বৈধ দলিল ও কাগজপত্র থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে। এতে আমি ও আমার কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”


‎ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী ও স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat