×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-০১
  • ১০৪ বার পঠিত
বিজয় চৌধুরী, বিশেষ প্রতিনিধি 

ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের চাউলাইল এলাকায় ভেজাল খেজুর গুড় উৎপাদনের একটি গোপন কারখানায় অভিযান চালিয়েছে র‍্যাব–৪। সোমবার বিকেলে সাভার নবীনগর ক্যাম্পের একটি অপারেশনাল টিম আকস্মিক এই অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকারী র‍্যাব সদস্যরা জানান, কারখানাটিতে কাপড় রঙ করার কেমিক্যাল, বিভিন্ন ক্ষতিকর উপাদান, ফিটকিরি, আটা, চিনি, আখের গুড় এবং কৃত্রিম ফ্লেভার মিশিয়ে ‘খাঁটি খেজুর গুড়’ নামে বাজারে সরবরাহ করা হচ্ছিল। দীর্ঘদিন ধরে প্রতিদিন উল্লেখযোগ্য পরিমাণ নকল গুড় আশপাশের বাজারে পৌঁছে দেওয়া হচ্ছিল বলেও তথ্য পাওয়া যায়।
র‍্যাব–৪-এর দলটি সেখানে থাকা কাঁচামাল, রাসায়নিক দ্রব্য, উৎপাদনযন্ত্র ও প্রস্তুত পণ্য জব্দ করে। এসময় কারখানায় উপস্থিত কয়েকজন শ্রমিককে জিজ্ঞাসাবাদ করা হয়।
র‍্যাব–৪, সিপিসি–২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম বলেন, “মানুষের খাদ্যে এমন ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছি।”
অভিযান শেষে পুরো কারখানাটি আনুষ্ঠানিকভাবে সিলগালা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat