×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০১-০২
  • ২৬০ বার পঠিত
সাগর হোসাইন,বদলগাছী,প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী কলেজ শাখার ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সালমান হোসেন (২৭) কে মাদক সেবন এর দায়ে আটক করা হযেছে। এ ঘটনায় বদলগাছী থানায় একটি মাদক সেবন মামলা হয়েছে। আটককৃত ছাত্রলীগের নেতা কে নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃত কলেজ ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি সেনপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।

বদলগাছী থানা পু্লিশের এস আই মনিরুজ্জামান জানান, গত মঙ্গলবার গভীর রাত আনুমানিক ১২:২০ মিনিটে হাঁপানিয়া বাশবাগানে থার্টিফাস্ট নাইট উপলক্ষে উচ্চ স্বরে গান বাজনা করার পাশাপাশি সালমান পিকনিক স্পষ্টের একটু সাইডে গিয়ে মাদক সেবন করছিল। সেই সময় আমি সহ সঙ্গীয় ফোর্স তাকে হাতে নাতে আটক করে থানায় নিয়ে আসি।

এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্জাহান আলী জানান, গত রাতে বদলগাছীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৯জন মাদক সেবন কারী কে গ্রেফতার করা হয়েছে। আমি কোন মাদক কারবারী এবং মাদক সেবন কারী দের কোন প্রকার ছাড় দিবো না এবং কিশোর গ্যাং, সন্ত্রাসীকে আমার কর্ম এলাকায় থাকতে দিবো না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat