×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১২-০১
  • ১৩৫ বার পঠিত
রেজাউল করিম , শেরপুর প্রতিনিধি :
ময়মনসিংহ-শেরপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি। রবিবার(৩০নভেম্বর) রাতে হালুয়াঘাটের উত্তর নলকুড়া এবং শ্রীবরদীর টিলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে হালুয়াঘাটের উত্তর নলকুড়া এলাকা থেকে বিপুল পরিমাণ জিলেট ব্লেড এবং শ্রীবরদীর টিলাপাড়া এলাকা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ২১৬ বোতল মদ উদ্ধার করা হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারিরা। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ৮ লাখ ৩২ হাজার টাকা।

তিনি আরও জানান, ময়মনসিংহ-শেরপুর আন্তর্জাতিক সীমানা এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat