×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-৩০
  • ১৪২ বার পঠিত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতিতে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। গতকাল শনিবার পৃথক বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।

খালেদা জিয়ার আরোগ্য কামনায় আজ রোববার বিকেল ৫টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে বলেও পূজা উদ্‌যাপন পরিষদের বিবৃতিতে জানানো হয়।

গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তিনি এখন হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রয়েছেন। মেডিকেল বোর্ডের দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সাবেক এই প্রধানমন্ত্রীর চিকিৎসা চলছে। গত শুক্রবার রাতে তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ার কথা জানিয়েছিলেন বিএনপি নেতারা।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথের স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, ‘জাতীয় স্বার্থে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করি আমরা।’

পূজা উদ্‌যাপন পরিষদের বিবৃতিতে খালেদা জিয়ার সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে তাঁর আরোগ্য কামনা করা হয়। বিবৃতিতে জানানো হয়, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে আজ বিকেল ৫টায় এক প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব ও তাপস চন্দ্র পাল বিবৃতিতে স্বাক্ষর করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat