×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-২৬
  • ১৪৬ বার পঠিত
এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যে সারা দেশের মতো ভোলার লালমোহনেও জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর বর্ণিল উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে বুধবার সকালে হেলিপ্যাড মাঠে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহ আজীজ ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মো. গোলাম মোস্তফা'র সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রকিবুল হাসান নিটোল'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. সোহেল, মৎস্য কর্মকর্তা আলি আহম্মদ আখন্দ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, ওসি (তদন্ত) মো. মাসুদ হাওলাদার, উপজেলা প্লট্টি অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বাহালুল কবির খানসহ এলাকার বিভিন্ন খামারি।

প্রদর্শনীতে বিভিন্ন স্টলে খামারিরা তাদের গবাদিপশু, পোল্ট্রি ও পাখির উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি প্রদর্শন করেন। পরে অতিথিরা স্টল পরিদর্শন করে খামারিদের উৎসাহ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat