×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-২৫
  • ১৫৭ বার পঠিত
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি :

শেরপুরে অবৈধভাবে মজুতকৃত ২৪৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ । আজ মঙ্গলবার বিকেল ৩ টায় পৌর শহরের শেখহাটি বাজারে ওই ঘটনা ঘটে। 

এসময় নজরুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করা হয়। সে সদরের পাকুরিয়া ইউনিয়নের গণই বরুয়াপাড়া গ্রামের মৃত একাব্বর হাজীর ছেলে। 

পুলিশ জানায়, দীর্ঘদিন থেকে শেরপুর পৌর শহরের শেখহাটি বাজারে টিসিবি পণ্য বিক্রি করে আসছিল ডিলার নজরুল ইসলাম। এদিকে গ্রাহকদের চাল না দিয়ে তা জান্নাত এন্টাপ্রাইজ নামে এক দোকানে অবৈধভাবে মজুদ করা হচ্ছিল। এমন গোপন সংবাদে সেখানে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া। পরে সেখান থেকে ২৪৮ বস্তায় প্রায় সাড়ে ৭ টন চাল জব্দ করে সদর থানায় নেওয়া হয়।

এবিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম জানান, এঘটনায় জড়িত থাকার সন্দেহে টিসিবি ডিলার নজরুলকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat