×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-১১-২৫
  • ২৭০ বার পঠিত
মোঃ মাসুদ
মদন প্রতিনিধি  


জমি সংক্রান্ত বিরোধের জের নেত্রকোনার মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের ধনপুর গ্রামের রুহুল আমিন এর বৃদ্ধা মাতা ফিরোজা খাতুন ( ৬৫)কে মারধর করে তার 
ঘরের জিনিসপত্র ও টাকা পয়সা লুটের ঘটনায় নুরুল ইসলাম (৬৫) কে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করে গত ২৩ নভেম্বর রাতে রুহুল আমিন মিয়া (৩৯) বাদী হয়ে মদন থানায় এক লিখিত 
অভিযোগ দায়ের করেছেন তাদের বিরুদ্ধে।


এ ঘটনাটি ঘটেছে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী ধনপুর গ্রামে।


অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী ধনপুর গ্রামের

মৃত ইদ্রিস আলী মিয়ার ছেলে রুহুল আমিন এর 
২ একর ২৫ শতাংশ জমি জোরপূর্বক এলাকার প্রভাব কাটিয়ে চাষাবাদ করেছে 
মৃত সৈয়দ আলী মিয়ার ছেলে নুরুল ইসলাম (৬৫)ও তার লোকজন নিয়ে মিলে।
এর আগে জমি সংক্রান্ত ঘটনা নিয়ে দু,পক্ষেরই আদালতে মামলা চলমান রহিয়াছে। 


গত (২১ নভেম্বর) আনুমানিক বিকাল ৪ টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে রুহুল আমিনের ঘরে হঠাৎ অতর্কিতভাবে প্রবেশ করে প্রতিপক্ষ নুর ইসলাম সহ তার লোকজন মিলে রুহুল আমিনের বৃদ্ধা মাতা কে
 মারধর করে তার ঘরে থাকা জিনিসপত্র ভাঙচুর করে প্রায় ৪০ টাকার কয় ক্ষতিসাধন করে 
ঘরের বক্সে ভেঙে নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় নুরুল ইসলাম ও তার লোকজন মিলে। 


এ ঘটনায় অভিযোগকারী রুহুল আমিন বলেন, আমরা বাড়িতে থাকি না।
 আমার বৃদ্ধা মাতা বাড়িতে থাকেন হঠাৎ করে নুরুল ইসলাম সহ তার দাঙ্গা বাহিনী লোকজন এসে আমার ঘরে জিনিসপত্র ভাঙচুর করে আমার মাকে মেরে নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়,
 আমি এ ঘটনায় আইনের মাধ্যমে বিচার ও শাস্তি দাবী করি। 



এ ঘটনায় মদন থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামসুল আলম শাহ জানান, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat