×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-২৩
  • ১০০ বার পঠিত

মুজাহিদ হোসেন, নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ নভেম্বর ২০২৫) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সদ্য যোগদান করা নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।

সভায় জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, ছাত্র প্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুরুতেই জেলা প্রশাসক নিজ পরিচিতি তুলে ধরে উপস্থিতদের পরিচিতি ও মতামত প্রদানের সুযোগ দেন।

সভায় সরকার ঘোষিত কর্মসূচি, নির্দেশনা এবং দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে প্রয়োজনীয় করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, স্থানীয় কর্মসূচি নির্ধারণসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা কীভাবে বাস্তবায়ন করা হবে তা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সবার মতামতের ভিত্তিতে দিবসটি সফলভাবে পালনের জন্য সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

এছাড়া সভায় আসন্ন মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষে প্রাথমিক কর্মসূচি ও আয়োজন নিয়েও সংক্ষিপ্ত আলোচনা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম জেলার উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

সভা শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব দপ্তরকে কর্মসূচি বাস্তবায়নে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat