×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১১-১৯
  • ১৪৯ বার পঠিত
ফেনী প্রতিনিধিঃ

ফেনীতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর বাগান বাড়িতে আগুন দিয়েছে ছাত্র-জনতা। সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের মাস্টারপাড়া এলাকায় অবস্থিত বাড়িতে আগুন দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনার রায় ঘোষণার পর সোমবার রাতে শহরের মাস্টারপাড়ায় অবস্থিত নিজাম উদ্দিন হাজারীর বাগান বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়ির গেইট, দেয়ালের ওপরে এবং বাউন্ডারির লাগানো গাছে কেরোসিন ঢেলে  আগুন লাগিয়ে দেয়।

 আগেই থেকে ধ্বংস হওয়া বাড়িটিতে কোনো কিছুই অবশিষ্ট নেই।
এর আগে ৪ আগষ্টের হামলা এ বাড়ির সব আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়। এতে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। হাজারী নিকটতম আত্মীয়রা মেইন গেইটে তালা লাগিয়ে রেখেছে।

এখন শুধু পোড়া বাড়িটি দাঁড়িয়ে আছে। তবে ভেতরে কেউ ঢুকতে না পারলেও মেইন গেইটের সামনে কাঠ বাঁশ জড়ো করে তারা আগুন দিয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক ছাত্র সমন্বয়ক ওমর ফারুক শুভ বলেন, আমাদের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় ছাত্র-জনতা বিক্ষুব্ধ হয়ে নিজাম হাজারীর বাড়িতে আগুন দেয়। আমরা শেখ হাসিনার রায়ের মতো নিজাম হাজারীরসহ ফেনীতে ছাত্র-জনতার ওপর হামলাকারীদের দ্রুত রায় দেখতে চাই।

আগুন লাগার খবর পেয়ে ফেনী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ফেনী ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। এতে তেমন কোনো ক্ষয়-ক্ষতি না হলেও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে জানতে চাইলে  ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, নিজাম হাজারীর বাগান বাড়িতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিসসহ ঘটনাস্থলে পৌঁছে। এতে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

গেইটে সামান্য আগুন ছিল, তা ফায়ার সার্ভিসের লোকজন নিভিয়েছে। এ এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।

এর আগে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণার পরপরই ফেনী শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল হয়।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট বিকেল ৩টার দিকে শহরের মাস্টারপাড়া এলাকায় উত্তেজিত জনতা নিজাম হাজারীর বাগান বাড়ি থেকে বিভিন্ন আসবাবপত্র, খামারের গরু, ছাগলসহ বিভিন্ন জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। পরে অগ্নিসংযোগ করলে পুরো বাগান বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat