×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১১-১৯
  • ১১৭ বার পঠিত
মোঃ সাইদুল ইসলাম হেলাল, স্টাফ রিপোর্টার নওগাঁঃ



নওগাঁ জেলা শহরের গোশতহাটি মোড় সংলগ্ন পৌর কাঁচা বাজারে নতুন দেশি আলুর দাম যেন আকাশ চোম্বু। নবান্ন উৎসবকে কেন্দ্র করে মঙ্গল বার ( ১৯ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি নতুন দেশি আলু বিক্রি হচ্ছে অবিশ্বাস্য হলে ও সত্য ৮০০ টাকা কেজি।
বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, মৌসুমের একেবারে শুরু হওয়ায় নতুন আলুর সরবরাহ অত্যন্ত কম। এই সুযোগটিকে পুঁজি করে কিছু অসাধু ব্যবসায়ী অতিমুনাফার লোভে আমদানিকৃত অল্প পরিমাণ দেশি নতুন আলু মিলিয়ে চড়া দামে বিক্রি করছে। বাজারে যেমন নতুন আলুর সরবরাহ কম, তেমনি ক্রেতাদের চাহিদা ও বেশি—ফলে গুনতে হচ্ছে বাড়তি দাম।
নবান্ন উপলক্ষে নতুন ধানের চাল দিয়ে অতিথি আপ্যায়নের পাশাপাশি নতুন সবজির ব্যবহার এখন একধরনের ঐতিহ্য। এ কারণে ক্রেতারা যতটুকু পারছে ততটুকুই কিনে নিচ্ছে। কেউ ৫০ গ্রাম আলু কিনছে ৪০ টাকায়, কেউ ১০০ গ্রাম, কেউবা ২৫০ বা ৫০০ গ্রাম—কিনছেন যার যেমন সামর্থ্য অনুযায়ী   
সে ততটুকুই সংগ্রহ করছে। বাজারের এই অস্বাভাবিক পরিস্থিতিতে অনেক ক্রেতাই অসহায়ভাবে অভিযোগ করেন—“এভাবে দাম বাড়লে সাধারণ মানুষের নবান্নের আনন্দ কি ভাবে করবে আর আনন্দ বা কই?”
নওগাঁ কাঁচা বাজারের কয়েকজন সচেতন ক্রেতা জানান, ব্যবসায়ীদের এ ধরনের অতিমুনাফা রোধে বাজার মনিটরিং আরও শক্তিশালী হওয়া প্রয়োজন। “বছরের পর বছর একই চিত্র। বাজারে দেখভাল করার মতো তদারকি ব্যবস্থা নেই বলেই অসাধু ব্যবসায়ীরা সুযোগ পায়”—বলছেন এক বৃদ্ধ ক্রেতা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে ক্রেতাদের দাবি—বাজারে হঠাৎ করে আলুসহ সবজির এমন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি অবিলম্বে তদন্ত করে দোষী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। নয়তো নবান্নের মতো আনন্দঘন উৎসবও মানুষের জন্য হয়ে উঠবে বাড়তি দুশ্চিন্তার কারণ।
নওগাঁবাসী আশা করছে, প্রশাসনের দ্রুত পদক্ষেপেই নিয়ন্ত্রণে আসবে আলুসহ অন্যান্য নিত্যপণ্যের দাম, আর স্বস্তি ফিরবে সাধারণ মানুষের বাজারে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat