×
সদ্য প্রাপ্ত:
হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী
  • প্রকাশিত : ২০২৫-১১-১৭
  • ১৫৬ বার পঠিত

স্টাফ রিপোর্টারঃ

জনি হোসেন, (নীলফামারী) জুলাই গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে নীলফামারীতে মিষ্টি বিতরণ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দরা। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে ৩টায় রায় ঘোষণার পরপরই জেলা জজ আদালত চত্বরে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন তারা।

 

এসময় জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক আসাদুজ্জামান খান রিনো বলেন, “জুলাই গণহত্যার ন্যায়বিচারের জন্য দেশের মানুষ অপেক্ষা করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই রায় অত্যন্ত বহুল প্রত্যাশিত। আমরা বিশ্বাস করি, শেখ , হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় দ্রুত কার্যকর হলে জনগণের ন্যায়বিচারের আকাঙ্ক্ষা পূরণ হবে।”

 

তিনি আরও বলেন, “বাংলাদেশ আইনের শাসনের রাষ্ট্র—এ রায়ের মাধ্যমে তা আবারও প্রমাণিত হলো।”

 

এসময় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব গোলাম মোস্তফা সজীব, সদস্য নুর মোহাম্মদ মিশন, মোহাম্মদ হুজুর আলী, মুরছালিন রায়হান, সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা আব্দুস সালাম বাবলা সহ অন্যান্য আইনজীবীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat