×
সদ্য প্রাপ্ত:
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান সীতাকুণ্ডে পাচারের সময় বিপুল পরিমাণ সার জব্দ, আটক ২ ২৪ ঘন্টায় হাম উপসর্গে প্রাণ গেল আরও ৫ শিশুর কুমিল্লায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৬২৪ গঙ্গার পানিবণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ: পানিসম্পদমন্ত্রী হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী নাশকতায় জড়িত সন্দেহে গ্রেপ্তার ভারতীয় নাগরিক ৪ দিনের রিমান্ডে জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ
  • প্রকাশিত : ২০২৫-১১-১৭
  • ১৬৬ বার পঠিত

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তথ্যনির্ভর নতুন বাংলাদেশ গঠনে ঠাকুরগাঁওয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

জেলা প্রশাসক ইশরাত ফারজানার সভাপতিত্বে অনুষ্ঠানে করেন উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সরদার মোস্তফা শাহিন সহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

তারুণ্য ও তথ্যনির্ভর বাংলাদেশ গড়তে মানসম্মত শিক্ষা বিস্তার, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক দূরিকরণ, তথ্যপ্রযুক্তির সঠিক ব্যবহারসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার এইচ. এম. শাহজাহান মিয়া।

সভায় বক্তারা বলেন, ডিজিটাল যুগে একটি উন্নত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের বিকল্প নেই। তরুণদের দক্ষ করে গড়ে তুলতে প্রযুক্তি শিক্ষার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, সামাজিক অসঙ্গতি মোকাবিলা এবং সমন্বিত উদ্যোগ গ্রহণ অত্যন্ত জরুরি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat